স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:২২ , অনলাইন ভার্সন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না। ১৯ অক্টোবর (সোমবার) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।’ 

বিরোধী দল এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা সেটাকে সংবিধান সংস্কারও হিসেবেও দেখতে পারতো। বিরোধী দলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন আমাদের জাতীয় অনুপ্রেরণা। জুলাই গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এর জন্য ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে এটি জাগরুক থাকুক। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতে জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।’ 

সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সে পরিকল্পনা নিয়েই কাজ করছেন। কারণ তিনি জুলাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই সরকার কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]