জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে : রাশেদ খান

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৪৮ , অনলাইন ভার্সন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ১৯ অক্টোবর (সোমবার) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘জামায়াতের আমির বলেছেন, তারা এ সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু যে দল বা ব্যক্তি বর্তমান সরকারকে সহযোগিতা করে না, তারা কিভাবে দেশের ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে, তা জনগণের বোধগম্য নয়।’

বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহকে অনেকে ‘হাসিনার আব্দুল্লাহ’ বলে ডাকত।

সম্প্রতি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছেন, তা একমাত্র ‘হাসিনার আব্দুল্লাহ ’ বলেই সম্ভব।”
রাশেদ খান দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার গদি রক্ষার জন্য হাসনাত ও সারজিস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন ঘটায় সেই ক্ষোভ ও হতাশা থেকেই তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চড়াও হচ্ছেন।’

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]