ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা লুয়া ব্লাঙ্কো

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:১৬ , অনলাইন ভার্সন
না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা, গীতিকার এবং লেখিকা লুয়া ব্লাঙ্কো। গত ১৮ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৯ বছর বয়স হয়েছিল এ তারকার।

সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন লুয়া ব্লাঙ্কো। এ অবস্থায় গত রোববার মৃত্যু হলো তার। আর তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ভাই ড্যানিয়েল ব্লাঙ্কো।

ব্রাজিলীয় তারকার ভাই সোশ্যাল মিডিয়ায় বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের প্রিয় বোন লুয়া মারিয়া ব্লাঙ্কোর মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি জীবনের শেষ কয়েক মাস ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এই সময়ে তিনি পরিবার ও বন্ধুদের ভালোবাসায় আবদ্ধ ছিলেন।

প্রসঙ্গত, লুয়া ব্লাঙ্কো জনপ্রিয় টিভি সিরিজ ‘রেবেলদে ব্রাজিল’-এ রবার্টা মেসি চরিত্রে অভিনয় করে অভিনেত্রী হিসেবে এবং এর স্পিন-অফ ব্যান্ডে পারফর্ম করে সংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।

জানা যায়, ১৯৮৭ সালের ৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে একটি সংগীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন লুয়া ব্লাঙ্কো। তিনি বিখ্যাত ব্রাজিলীয় সংগীতশিল্পী বিলি ব্লাঙ্কোর নাতনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]