নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২২:৫৩ , অনলাইন ভার্সন
আসন্ন ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ১৬ দলের এই টুর্নামেন্ট। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর এক দিনের বিরতি দিয়ে ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, প্রতিপক্ষ নাইজেরিয়া। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।

টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬টি দল। গ্রুপ পর্ব শেষে ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। এরপর ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে দুটি সেমিফাইনাল। একই ভেন্যুতে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

গ্রুপ এ : ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল

গ্রুপ বি : দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, সামোয়া

গ্রুপ সি : বাংলাদেশ, অস্ট্রেলিয়া নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

গ্রুপ ডি : ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]