প্যারিসে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব, সম্প্রীতি ও ঐক্যের মিলনমেলা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ , অনলাইন ভার্সন
ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মা দুর্গার আগমনে চারদিকে ছড়িয়ে পড়ে আনন্দ, ভালোবাসা, ভক্তি ও সম্প্রীতির বার্তা। প্রবাসজীবনের ব্যস্ততা ও দূরত্ব পেরিয়ে এই উৎসব বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে শেকড়ের টান, সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং আপনজনের সঙ্গে মিলিত হওয়ার এক অনন্য অনুভূতি।

ফ্রান্সের রাজধানী প্যারিসে অদূরে লা-কর্নোভ ওভারভিলিয়ে স্থানীয় একটি হল রুমে “প্যারিস মহানগর পূজা উদযাপন পরিষদ” এর উদ্যোগে ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর ৫ দিনব‍্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়। 

হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতি অটুট রাখার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্যারিস মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা প্রবাসের মাটিতে বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ ও লালন করার এক আন্তরিক প্রয়াস।

মা দুর্গার আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের যে চিরন্তন শিক্ষা আমরা পাই, তা আজকের পৃথিবীতেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অসহিষ্ণুতার পরিবর্তে ভালোবাসা, মানবতা, সহমর্মিতা এবং ন্যায়ের পথে চলার প্রেরণা দেয় দুর্গোৎসব। মা দুর্গার শক্তি ও আশীর্বাদ আমাদের সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এই হোক এবারের পূজার প্রার্থনা।

প্যারিস মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো প্রবাসে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, বাঙালির ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরাও এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ দিক। পূজার মণ্ডপে প্রার্থনা, অঞ্জলি, আরতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রবাসের জীবন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দময়।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত রাজনৈতিক, সামাজিক ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে পুজা মন্ডুপ পরিদর্শন করেন। 

প্যারিস মহানগর পূজা উদযাপন পরিষদ-এর সভাপতি নারায়ণ চন্দ, সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্রনাথ এবং পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক সুব্রত শুভ, দিব্যি রায়, বাদল চন্দ, অশক চন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত, আনন্দমুখর ও তাৎপর্যপূর্ণ।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]