শরৎ এলে সবাই কাশফুল খোঁজে
আমি খুঁজে বেড়াই তোমাকে,
তোমাকে ছাড়া শারদোৎসব
আমার কাছে যেন অসম্পূর্ণ।
পুজোর ভিড়ে হাজার মুখের মাঝে
তোমাকে একবার দেখলেই—
আমার মনের মন্দিরে বেজে ওঠে ঢাক, কাঁসর-ঘণ্টা।
আমি কিছু চাই না তোমার কাছে
শুধু শারদোৎসবের এই ক’টা দিন
তুমি থেকো আমার পাশে।
বিসর্জনের ঢাক থেমে যাবে
শিউলি ঝরবে, আলো নিভে যাবে—
সবকিছু চলে যাবে আপন নিয়মে
শুধু তুমি যেয়ো না।
শরৎ আসুক প্রতিবছর,
পূজা আসুক, চলে যাক—
তুমি আমার শরৎ রানি হয়ে
অন্তরে বিরাজ করো সারাটি বছর।
আমি খুঁজে বেড়াই তোমাকে,
তোমাকে ছাড়া শারদোৎসব
আমার কাছে যেন অসম্পূর্ণ।
পুজোর ভিড়ে হাজার মুখের মাঝে
তোমাকে একবার দেখলেই—
আমার মনের মন্দিরে বেজে ওঠে ঢাক, কাঁসর-ঘণ্টা।
আমি কিছু চাই না তোমার কাছে
শুধু শারদোৎসবের এই ক’টা দিন
তুমি থেকো আমার পাশে।
বিসর্জনের ঢাক থেমে যাবে
শিউলি ঝরবে, আলো নিভে যাবে—
সবকিছু চলে যাবে আপন নিয়মে
শুধু তুমি যেয়ো না।
শরৎ আসুক প্রতিবছর,
পূজা আসুক, চলে যাক—
তুমি আমার শরৎ রানি হয়ে
অন্তরে বিরাজ করো সারাটি বছর।