গ্রিনকার্ড পেলেন নায়িকা মৌসুমী

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৪৬ , অনলাইন ভার্সন
জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পেয়েছেন। দেশটিতে প্রায় তিন বছর ধরে অবস্থান করছেন ঢালিউডের এই জনপ্রিয় তারকা। অবশেষে গ্রিনকার্ড পাওয়ায় সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার।
গত ১৭ অক্টোবর শনিবার নিউইয়র্কে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রিনকার্ড পাওয়ার খবর জানান মৌসুমী। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
২০২৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। গ্রিনকার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় গত তিন বছরে তার দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল বলে জানা গেছে। এ সময়ে তার একমাত্র মেয়ে ফাইজার পড়ালেখার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন তিনি। এতদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকায় এর জন্য অপেক্ষা ছিল তার।
গ্রিনকার্ড পাওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আইনি অনুমতি পেলেন এই অভিনেত্রী। দেশটির অভিবাসন আইন অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া ব্যক্তিরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারেন।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]