শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২০:৪৯ , অনলাইন ভার্সন
আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় শাশুড়ি দিবস। প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে দিবসটি উদযাপিত হয়। পরিবারে একজন শাশুড়ির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তার সাথে সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। দিবসটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ।

দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোন করা, একসঙ্গে সময় কাটানো কিংবা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালনের জন্য উল্লেখ করা হয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]