দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৩২ , অনলাইন ভার্সন
দেশে ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ২৫ অক্টোবর (সোমবার) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৯। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]