রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ , অনলাইন ভার্সন
রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন যাত্রী। 
আজ বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা খান পরিবহণের একটি যাত্রীবাহী বাস (নাইট কোচ) ধাক্কা দেয়। এতে বাসের ১৫ জন যাত্রী হতাহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরও তিনজন মারা যান। এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন এবং আহত রয়েছেন ১১ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]