টেস্টের বোলার-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইয়ানসেন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:২৪ , অনলাইন ভার্সন
টেস্ট ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে একসঙ্গে দুই বিভাগে বিশ্বসেরা এখন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। ভেঙেছেন রবীন্দ্র জাদেজার দীর্ঘদিনের আধিপত্য। আর টি-টোয়েন্টিতে ঝোড়ো সেঞ্চুরিতে ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতের অভিষেক শর্মা। ২৮ অক্টোবর (বুধবার) ফরম্যাট ভিত্তিক আলাদা সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ব্যাট হাতে ৮৫ রান, বল হাতে পাঁচ উইকেট— অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে মার্কো ইয়ানসেন যেন একাই হয়ে উঠেছিলেন প্রোটিয়াদের জয়ের নায়ক।

সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেলেন এই প্রোটিয়া অলরাউন্ডার। আইসিসি টেস্ট বোলারদের র্যােঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে শীর্ষে ইয়ানসেন। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে। একই সঙ্গে টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও এক নম্বরে উঠে এসেছেন ২৬ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার।

দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে এই জায়গাটি ছিল ভারতের রবীন্দ্র জাদেজার দখলে। এবার সেই আধিপত্যের অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়লেন জ্যানসেন। শুধু তাই নয়, টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও ১৩ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সাফল্যের আরেক নায়ক অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার দুর্দান্ত ১৭৯ রানের ইনিংসে সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা। ম্যাচসেরা পারফরম্যান্সের সুবাদে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে বাভুমা। তার ওপরে এখন কেবল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

টেস্ট বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উন্নতি করে অষ্টম স্থানে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার।

এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি! শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ছয় উইকেটের জয়ে সাহায্য করেন এই বাঁ-হাতি ওপেনার। তাতেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন অভিষেক। পেছনে পড়েছেন সতীর্থ ঈশান কিষান।

চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের পর অভিষেককে সরিয়ে এক নম্বরে উঠেছিলেন ঈশান। এবার ব্যাটের ঝলকে নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন অভিষেক।

এই তালিকায় ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে সঞ্জু স্যামসন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন উঠেছেন ২৫তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের র্যারঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে সপ্তম মিচেল স্যান্টনার, আর ছয় ধাপ উন্নতি করে ১৫তম স্থানে অর্শদীপ সিং।

ওয়ানডে ক্রিকেটেও র‍্যাঙ্কিংয়ের লড়াই জমে উঠেছে। ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ইংল্যান্ডের বেন ডাকেট ও হ্যারি ব্রুকের। বোলারদের র্যাযঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ১৩ ধাপ লাফিয়ে সপ্তম আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। আর নয় ধাপ উন্নতি করে অষ্টম স্থানে নামিবিয়ার বার্নার্ড স্কোল্টজ।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আফগানিস্তানের অভিজ্ঞ তারকা মোহাম্মদ নবি।

একদিকে ইয়ানসেনের অলরাউন্ড নৈপুণ্যে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বসেরা, অন্যদিকে অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার। আইসিসি র্যািঙ্কিংয়ের এই পরিবর্তন স্পষ্ট করে দিচ্ছে ক্রিকেটের তিন ফরম্যাটেই শ্রেষ্ঠত্বের লড়াই এখন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]