স্পেনের বার্সেলোনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ , অনলাইন ভার্সন
তুতিউর রহমান :  বার্সেলোনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদল স্পেন দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দশটায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব  করেন স্পেন দক্ষিণ যুবদল নেতা ফয়সাল মোল্লা সভাটি পরিচালনা করেন স্পেন দক্ষিণ যুবদল নেতা ইফতেকার হোসেন কাশেম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সহ সভাপতি তুতিউর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক বখতিয়ার রহমান, লিটন গাজী, কাতালোনিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহেন তালুকদার, বার্সেলোনা মহানগর বিএনপির আহবায়ক ফয়সাল আহমেদ, সদস্য সচিব নুরুল আমীন নুরু,কাতালোনিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) লুতফুর রহমান, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেন। 
সভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে যুবদলকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে প্রবাস থেকে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। 

 আলোচনা সভার পাশাপাশি কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপস্থিত নেতা কর্মীরা। সভায় স্থানীয় বিপুল সংখ্যক যুবদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কয়েস চৌধুরী,  যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন তালুকদার, বিএনপি নেতা মুক্তার আহমেদ,স্পেন দক্ষিণ যুবদল নেতা আব্দুল বাছিত, জনি আহমেদ খান, সুমন পায়েল, মুক্তার হোসেন সোহেল, সোহাগ হোসেন আদর,এমারত মোল্লা,কিরন আহমেদ প্রমুখ।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]