বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জানিয়েছেন, কিছু লোকের ধাওয়ায় তাহসিফ সাউরি তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন। ৩০ অক্টোবর (শুক্রবার) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পিবিআইকে বলেছেন, সেদিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।
এদিকে, তুরাগ নদের যে স্থান থেকে সাবেক এই সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে, তার ঠিক কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত মোটরসাইকেলটি নিহত তাহসিফ সাউরির নিজস্ব কি না, সে বিষয়ে যাচাই-বাছাই চালাচ্ছে পিবিআই।
ঠিকানা/এএস