যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে: ইরান

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৪৫ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বড় এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। খবর আনাদোলু এজেন্সির। 

৩১ অক্টোবর (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ হুঁশিয়ারি দেন।

আকরামিনিয়া বলেন, ইসরায়েলের চাপ ও প্ররোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও এ অঞ্চলে সামরিক অভিযান শুরু করেন, তাহলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, এবার সংঘাতের সমাপ্তি ট্রাম্পের হাতে থাকবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসার অতীত ভূমিকার কথা উল্লেখ করে আকরামিনিয়া বলেন, ইরানের সেনাবাহিনী নিয়মিত তাদের যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়। এর জবাবে ওই অঞ্চলে পাল্টা হামলা চালায় ইরান।

পরবর্তী সময়ে কূটনৈতিক আলোচনা এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও উত্তেজনা কমেনি। বিশেষ করে নিরাপত্তাব্যবস্থা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]