এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ , অনলাইন ভার্সন
পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ০৩ নভেম্বর (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।অন্যদিকে এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন আরও ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি, অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি, রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]