ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ , অনলাইন ভার্সন

পারস্পরিক ভেদাভেদ ও বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইন্‌ক’-এর পঞ্চম কনভেনশন ও মেগা মিউজিক্যাল নাইট ২০২৬-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এম এম শাহীন ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ যৌথভাবে কনভেনশনের উদ্বোধন করেন। প্রবাসীদের অধিকার রক্ষা, সমাজসেবা ও বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে এম এম শাহীন বলেন, আমেরিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় অন্যতম প্রভাবশালী দেশ। পৃথিবীর সর্বত্র যুদ্ধ, সংঘাত ও রক্তপাত বন্ধ করে মানুষের জন্মগত ও মৌলিক মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
আমি উচ্চকণ্ঠে বলতে চাই, বন্ধ হোক যুদ্ধ ও সংঘাত, বন্ধ হোক নির্বিচারে শিশু, নারী ও নিরীহ মানুষ হত্যা। মানবতার জয় হোক, প্রতিষ্ঠিত হোক বিশ্বশান্তি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র লোন অফিসার রেজা রশীদ। তিনি বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছে। কনভেনশনের সদস্যসচিব মিন্টু কুমার রায় বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুসংহত করাই সংগঠনের লক্ষ্য।
সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলামের সার্বিক পরিকল্পনায় কনভেনশনটি আয়োজিত হয়। আয়োজনে যুক্ত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জামান উদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা। আয়োজন সমন্বয় করেন কনভেনশনের আহ্বায়ক তরিকুল এইচ বাদল, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও সদস্যসচিব মিন্টু কুমার রায়।
কনভেনশনের সাংস্কৃতিক পর্বে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক অমিত হাসান, শাকিল খান ও চিত্রনায়িকা শারমিন শীলা। তাঁদের উপস্থিতি দর্শকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। দেশ ও প্রবাসের শিল্পীদের অংশগ্রহণে লাইভ কনসার্টের পাশাপাশি ‘আশাস কালেকশন’-এর সৌজন্যে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
আয়োজনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় ছিল গোল্ডেন এজ হোম কেয়ার, অল কাউন্টি হেলথ কেয়ার, মোহাম্মদ জাহিদুল আলম এবং সিনিয়র লোন অফিসার রেজা রশীদ। মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক ঠিকানা ও মিলেনিয়াম টিভি।
কনভেনশন সফল করতে সংগঠনের সহসভাপতি মো. সাগির খান, জয়নাল আবেদীন, কামাল আহমেদ, দীপক কুমার, সাবিনা আফরোজ ও ড. নার্গিস সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাঁদের সঙ্গে ছিলেন যুগ্ম সম্পাদক তাপস সাহা, কোষাধ্যক্ষ রুহুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মুক্তার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সেলিম ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈদুল ইসলাম বাদল, মহিলা কল্যাণবিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন এবং তথ্যবিষয়ক সম্পাদক নাসরিন এ. ঝুমুর।
এ ছাড়া কার্যকরী সদস্য মো. সুলতান আহমেদ, মো. লুৎফর রহমান, অ্যাডভোকেট রেশমা ইয়াসমিন, শাহানা আক্তার, রাহিদুল ইসলাম, রেনেসাঁ ইসলাম, আব্রাহাম পারকার ও আশরাফুল ইসলাম কামাল আয়োজনে দায়িত্ব পালন করেন। সহযোগিতায় ছিলেন সাধারণ সদস্য লাকী আক্তার, এম এ গফুর খান, মো. আজিম উদ্দিন, মো. আমিনুর রহমান, নাসিমা আক্তার নিশা, নাসরিন বেগম, স্বর্ণলতা রায় ও শিহাব শাহ।
সমাপনী বক্তব্যে সভাপতি ড. রফিকুল ইসলাম অতিথি, শিল্পী, পৃষ্ঠপোষক, আয়োজক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও অধিকার সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]