আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন ডিসি, জর্জিয়ার আটলান্টা ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
গত ৭ নভেম্বর শনিবার বাংলাদেশ দূতাবাস ও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। এসব অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, জিয়াউর রহমানের ভূমিকা এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ৭ নভেম্বর জ্যাকসন হাইটসে দুটি অনুষ্ঠান হয়। একটি অনুষ্ঠিত হয় ৭৩ স্ট্রিট ও ৩৭ অ্যাভিনিউয়ের নবান্ন রেস্টুরেন্টের সামনে, অন্যটি ইটজি রেস্টুরেন্টে।
অনুষ্ঠানগুলোতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু। আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম ভূঁইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, আব্দুস সবুর, বাছেত রহমান, গোলাম ফারুক শাহিন, এবাদ চৌধুরী, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, আমানত হোসেন, সারোয়ার খান বাবু, দেওয়ান কাওসার, মনিরুল ইসলাম মনির, মাওলানা আবুল কালাম, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, মাকসুদুল হক, জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দী, বিল্লাল চৌধুরী, সালেহ মানিক, শাহ স্বপন ও জাবেদ উদ্দীন।
নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতারা যৌথভাবে অনুষ্ঠানগুলোর আয়োজন করেন। বক্তারা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখা এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য তুলে ধরার আহ্বান জানান।
একই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৃথক আলোচনা সভা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন নাসিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ। প্রধান বক্তা হিসেবে ঢাকা থেকে টেলিফোনে যুক্ত হন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
অধ্যাপক আমানউল্লাহ মুক্তিযুদ্ধ, রাষ্ট্র পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা জোরদার এবং দক্ষ ও সুশৃঙ্খল কর্মীবাহিনী গড়ে তোলার আহ্বান জানান।
অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৭৫ সালের রাজনৈতিক সংকটের মধ্যে বন্দী জিয়াউর রহমানকে ৭ নভেম্বর সাধারণ সৈনিক ও জনগণ মুক্ত করেন। দিবসটির সঙ্গে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, নিয়াজ আহমেদ জুয়েল, সৈয়দ মুরাদুল হাসান রেজা ও সায়েদুল হক। আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, নাছিম আহমেদ খান, এ টি এম হেলালুর, শেখ আলী, মোস্তাক আহমেদ, আবুল কালাম, মাজহারুল ইসলাম জনি ও জাহিদ হাসান সুমনসহ অন্যরা।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস : ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সকাল ১০টায় দূতাবাস মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আলোচনা সভা হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রথম সচিব মো. আবেদুর রহমান এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব মো. আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি প্রভাষ লামারং।
রাষ্ট্রদূত বলেন, সংকটময় সময়ে জিয়াউর রহমানের নেতৃত্ব বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরেন তিনি।
দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ঐতিহাসিক ঘটনাপ্রবাহ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন। তাঁর দাবি, জিয়াউর রহমানের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও বিভিন্ন ঘটনার দায় তাঁর ওপর চাপানো হয়েছে। তিনি বলেন, ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর জিয়াউর রহমান গৃহবন্দী ছিলেন এবং সাধারণ সৈনিকেরা তাঁকে মুক্ত করেন।
শেষে ৭ নভেম্বরের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
নিউজার্সিতে আলোচনা ও দোয়া : নিউজার্সি স্টেট বিএনপির (নর্থ) উদ্যোগে ৭ নভেম্বর প্যাটারসনে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু। কোরআন তিলাওয়াত করেন উপদেষ্টা সদস্য মাস্টার ছমির উদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন সহসভাপতি মোহাম্মদ খলিল।
বক্তব্য দেন প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার, জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, সহসভাপতি কামরান হাদি, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত ও আবুল কালাম আজাদ খান।
আরও বক্তব্য দেন প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল, নিউজার্সি স্টেট বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রেজোয়ান আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আশারাফুল হক শফি, সদস্য খোকন মিয়া এবং সিটি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক তরপদার সুমন ও সেবুল উদ্দিন খান।
বক্তারা ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন।
আটলান্টায় জর্জিয়া বিএনপির সভা : মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, জর্জিয়া বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর আটলান্টার জমজম রেস্টুরেন্টে আলোচনা সভা হয়। শুরুতে কোরআন তিলাওয়াত, দোয়া ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সংগঠনের সহসভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সুকুর মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ডিউক খান এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন শরীফ আমজাদ। সভা সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সজল।
আরও বক্তব্য দেন মোহাম্মদ ইসমাইল চৌধুরী, মো. রহমান আজাদ, ড. আব্দুর রশিদ মালিক, মো. তুহিন খান, শহিদুল ইসলাম ঠান্ডু, শাহনেওয়াজ হোসেন, মো. সাইফুল ইসলাম ও মাহাথির শাহরিয়ার সামী
বক্তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং প্রবাসে সংগঠনের কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
লস অ্যাঞ্জেলেসে কনস্যুলেটের আয়োজন : লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ৭ নভেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেলে আলোচনা সভা হয়। এতে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, পেশাজীবী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং দিবসটির প্রেক্ষাপট নিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা বিগত সরকারের আমলে সংঘটিত অন্যায় ও দুর্নীতির বিচার দাবি করেন।
কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল জিয়াউর রহমানের ভূমিকা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।