এবার জিমেইল ও অ্যাপলের অ্যাপ সেবায় বিঘ্ন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ , অনলাইন ভার্সন
জিমেইল ও অ্যাপলের আইফোনের বিভিন্ন অ্যাপে সেবা বিঘ্নিত হওয়ার খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান।
এসব অ্যাপের মধ্যে রয়েছে অ্যাপল পে ও আইক্লাউড। ডাউনডিটেক্টরে হাজারো ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।
অ্যাপলের নিজস্ব সিস্টেম স্ট্যাটাস পেজেও অ্যাপ স্টোর ও অ্যাপল মিউজিকে সেবা বিঘ্নের তথ্য দেখানো হয়েছে।

এ ছাড়া আইক্লাউডে লগইন করতেও সমস্যা হচ্ছে। আইক্লাউডে ব্যবহারকারীরা তাদের ছবি, বার্তা ও অন্যান্য ডিজিটাল উপকরণ সংরক্ষণ করেন।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রযুক্তি অবকাঠামোয় বড় ধরনের বিপর্যয়ের পর এসব সমস্যা দেখা দিল। এর মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা থেকে শুরু করে ইমেইল সেবাও রয়েছে।

গত সপ্তাহে বিশ্বজুড়ে মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা তাদের ইমেইল অ্যাকাউন্ট এবং মাইক্রোসফট অফিসের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন।

ওই বিপর্যয়ের পরের দিন যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখে।

গার্ডিয়ান লিখেছে, তারা এ বিষয়ে মন্তব্য জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]