ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে নাশকতা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে, আগামীকাল ১৯ নভেম্বর সীমান্তজুড়ে হাই অ্যালার্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা কর্মসূচিকে ঘিরে অন্তত ২৫ জেলায় সহিংস পরিস্থিতি তৈরির পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। গোপালগঞ্জের মতো পরিস্থিতি সৃষ্টি, রেল-সড়ক ও নৌ যোগাযোগ বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের প্রস্তুতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সিলেট থেকে সাতক্ষীরা-কুষ্টিয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, ১৯ নভেম্বরের কর্মসূচিকে সরকারকে চাপে ফেলা এবং সাংগঠনিক শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবে নিতে চান নিষিদ্ধ সংগঠনটির নেতারা। এ জন্য বিভিন্ন জেলার নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বাইরে অবস্থানরত নেতারাও পরিকল্পনায় যুক্ত রয়েছেন। বিশেষ করে ভারতের কলকাতায় গত কয়েক দিনে একাধিক বৈঠকের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
গোয়েন্দাদের আশঙ্কা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কুষ্টিয়া, ঝিনাইদহ, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ অন্তত ২৫ জেলায় সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। কক্সবাজারের সঙ্গেও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্য রয়েছে। পাশাপাশি গাজীপুরের শ্রীপুর ও টঙ্গী, সাভারের আরিচা মহাসড়ক এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের আশঙ্কা করা হচ্ছে। চাঁদপুরসহ বিভিন্ন নদীপথে লঞ্চ চলাচল এবং রেল যোগাযোগও বিঘ্নিত করার পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
খুলনা বিভাগের সীমান্তবর্তী কয়েকটি জেলায় চীনা রাইফেল, শর্টগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুত থাকার তথ্যও গোয়েন্দাদের কাছে রয়েছে। এসব অস্ত্র প্রদর্শনের মাধ্যমে শক্তি জানান দেওয়ার পরিকল্পনা করা হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর, খুলনাসহ অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট, পুলিশের গাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগ পাওয়া গেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা থানার লকার ভেঙে বেশ কয়েকজন আসামিকে ছিনিয়ে নেন বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির ভবনসহ আটটি ঘরে আগুন দেওয়া হয়ছে। ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রস্তুতি ঘিরে সহিংসতায় রাজু মোল্লা (৩৫) নামের এক কৃষকদল নেতা নিহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১টি মামলা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুটি পুলিশ স্থাপনাতেও ককটেল বিস্ফোরণ ঘটে। সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গোয়েন্দা সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভারতের কলকাতায় অবস্থান করছেন। তাদের কেউ কেউ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন। সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ এবং সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত এবং অস্ত্র-বিস্ফোরক সরবরাহের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বিজিবি। সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের কয়েকটি চেষ্টাও প্রতিহত করেছে বাহিনীটি। নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সব সীমান্তে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি এবং দুর্গম এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ জানিয়েছেন, ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিকল্পনায় কোনো ঘাটতি থাকবে না। সম্ভাব্য নাশকতাকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রকাশ্যে ও গোপনে নজরদারি চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলামও জানিয়েছেন, রাজধানীতে টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চলছে এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুল মুনিরা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষক ফজলে এলাহী আকবরের মতে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এ ধরনের প্রচারণা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার মনস্তাত্ত্বিক প্রচেষ্টাও হতে পারে। তবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন।