নিউইয়র্ক অঙ্গরাজ্যের হাইস্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনক। ২০২৭ সালে কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১০ জন শিক্ষার্থীকে ১ হাজার ডলার করে এ বৃত্তি দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নিউইয়র্ক স্টেটে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৭ সালে কলেজে পড়াশোনা শুরু করতে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।
এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনকের হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস ফারহানা মোহাইমিন জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং কলেজজীবনের শুরুতে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি।
বৃত্তি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার একটি ভিডিও বার্তা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এ সুযোগের তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, নির্বাচনের মানদণ্ড ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.nyhcs.org ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে এ বৃত্তি কলেজে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের প্রাথমিক আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।