যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষের খাদ্যসহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ), যা ফুড স্ট্যাম্প নামে পরিচিত, তাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন নিয়মে কাজের বাধ্যবাধকতা বাড়ানো, অভিবাসীদের যোগ্যতা সীমিত করা, বয়সসীমা পরিবর্তন এবং পরিবারের আয়-ব্যয়ের হিসাবের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে। ফলে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে নিম্ন আয়ের পরিবারগুলোর একটি অংশ খাদ্যসহায়তা হারানো বা সুবিধার পরিমাণ কমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
নতুন আইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে কর্মক্ষম ও নির্ভরশীল সন্তানবিহীন প্রাপ্তবয়স্কদের (এবিএডব্লিউডি) কাজের শর্তে। আগে সাধারণত ১৮ থেকে ৫৪ বছর বয়সীরা এ নিয়মের আওতায় থাকলেও এখন বয়সসীমা বাড়িয়ে ১৮ থেকে ৬৪ বছর করা হয়েছে। পাশাপাশি যেসব পরিবারের নির্ভরশীল সন্তানের বয়স ১৪ বছর বা তার বেশি, তাদের অভিভাবকদের একটি অংশকেও কাজের শর্ত পূরণ করতে হবে।
নতুন নিয়মে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হবে। চাকরি না থাকলে অনুমোদিত প্রশিক্ষণ, শিক্ষা, চাকরির প্রস্তুতি, স্বেচ্ছাসেবা বা কমিউনিটি সার্ভিসের মাধ্যমেও এ শর্ত পূরণ করা যাবে। শর্ত পূরণে ব্যর্থ হলে ৩৬ মাসের মধ্যে সর্বোচ্চ তিন মাস খাদ্যসহায়তা পাওয়ার সুযোগ থাকবে। এরপর নির্ধারিত শর্ত বা ছাড়ের যোগ্যতা প্রমাণ করতে না পারলে সুবিধা বন্ধ হতে পারে।
তবে সবাইকে কাজের শর্ত পূরণ করতে হবে না। শারীরিক বা মানসিক কারণে কাজ করতে অক্ষম ব্যক্তি, গর্ভবতী নারী এবং ১৪ বছরের কম বয়সী শিশুর দায়িত্বে থাকা ব্যক্তিসহ নির্দিষ্ট কিছু শ্রেণি এ শর্ত থেকে ছাড় পেতে পারেন। অন্যদিকে প্রবীণদের একটি অংশ, গৃহহীন ব্যক্তি ও সামরিক বাহিনীর সাবেক সদস্যদের জন্য আগে থাকা কিছু ছাড় বাতিল হয়েছে।
অভিবাসীদের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ যুক্ত হয়েছে। ২০২৫ সালের ৪ জুলাই কার্যকর হওয়া আইনে স্ন্যাপ পাওয়ার যোগ্য নন-সিটিজেনদের তালিকা সীমিত করা হয়েছে। সাধারণভাবে যোগ্য শ্রেণির মধ্যে রয়েছেন গ্রিনকার্ডধারী, কিউবান ও হাইতিয়ান প্রবেশকারী এবং কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশনভুক্ত দেশের নাগরিকরা। তবে গ্রিনকার্ডধারীদের ক্ষেত্রেও সাধারণত পাঁচ বছরের অপেক্ষার নিয়ম রয়েছে, যদিও কিছু শ্রেণির জন্য ব্যতিক্রম আছে। শুধু শরণার্থী বা আশ্রয়প্রাপ্ত পরিচয়ের ভিত্তিতে এখন আর স্ন্যাপ পাওয়ার যোগ্যতা থাকছে না।
একই পরিবারের কেউ অযোগ্য হলেই অন্য যোগ্য সদস্যদের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে না। পরিবারের সদস্যসংখ্যা, আয় ও ব্যক্তিগত অভিবাসন অবস্থার ভিত্তিতে সহায়তা নির্ধারিত হবে। এ কারণে অভিবাসন-সংক্রান্ত জটিলতা থাকলে আবেদন বা নবায়নের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
পরিবারের বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য আবাসন ব্যয়ের হিসাবেও পরিবর্তন এসেছে। বিশেষ করে, ইন্টারনেট বিলকে অতিরিক্ত আবাসন ব্যয়ের কর্তন থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে যেসব পরিবারের ভাড়া ও ইউটিলিটি ব্যয় বেশি, তাদের খাদ্যসহায়তার পরিমাণ কমতে পারে।
অন্যদিকে স্ন্যাপ পরিচালনায় অঙ্গরাজ্যগুলোর আর্থিক দায়িত্বও বাড়ছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ফেডারেল সরকারের প্রশাসনিক ব্যয়ের অংশ ৫০ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ হয়েছে। ফলে বাকি ৭৫ শতাংশ অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনকে বহন করতে হবে। ২০২৭ সালের ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সীমার বেশি ভুলের হার থাকা অঙ্গরাজ্যগুলোকে খাদ্যসহায়তার ব্যয়েরও ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বহন করতে হতে পারে।
নিউইয়র্ক সিটিতে নতুন কাজের শর্ত ২০২৬ সালের ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। তবে ৩৬ মাসের নতুন হিসাব শুরু হয়েছে ১ অক্টোবর থেকে, যা চলবে ২০২৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নিউইয়র্ক সিটির হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশন (এইচআরএ) জানিয়েছে, নতুন সময়সীমায় কাজের শর্ত না মানার কারণে সুবিধা কমানো বা বন্ধ হওয়ার প্রথম সম্ভাব্য মাস জানুয়ারি ২০২৭।
এদিকে ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) স্ন্যাপের কাজের শর্ত বাস্তবায়ন নিয়ে নতুন প্রস্তাবিত বিধিমালা প্রকাশ করেছে। এতে কিছু ছাড়, কাজের শর্ত সাময়িক স্থগিত এবং গৃহহীন ব্যক্তির সংজ্ঞা সংশোধনের প্রস্তাব রয়েছে। এ বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬। তবে এগুলো এখনো চূড়ান্ত নিয়ম নয়।
নতুন নিয়মে খাদ্যসহায়তা হারানোর ঝুঁকি এড়াতে উপকারভোগীদের এইচআরএর চিঠি ও নোটিশ নিয়মিত পরীক্ষা করতে হবে। কাজ, প্রশিক্ষণ বা স্বেচ্ছাসেবার প্রমাণ সংরক্ষণ এবং ছাড় পাওয়ার যোগ্য হলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আয়, পরিবারের সদস্যসংখ্যা, বাসাভাড়া ও ইউটিলিটি বিলের তথ্যও সঠিকভাবে জানাতে হবে।
সবাই স্ন্যাপ সুবিধা হারাবেন, এমন নয়। ব্যক্তিগত যোগ্যতা ও পরিস্থিতির ভিত্তিতেই সুবিধা নির্ধারিত হবে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিজের যোগ্যতা যাচাই করা জরুরি। ভুল তথ্য বা প্রতারণার মাধ্যমে সুবিধা নিলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে পারেন।