সম্ভাব্য রাজনৈতিক নেতিবাচক প্রভাবের কথা স্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুযোগ পেলে তিনি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার একই সিদ্ধান্ত নিতেন। তেহরানের সঙ্গে আগের আলোচনাগুলোকে ‘সময়ের অপচয়’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। খবর আলজাজিরার।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারক অগ্রগতিকে বিলম্বিত করেছিল। তবে এর মাধ্যমে ওয়াশিংটন এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিল যে ইরানি কর্মকর্তাদের বিশ্বাস করা যায় না।
ট্রাম্প বলেন, ওই সময়ে আমরা তাদের খুব ভালোভাবে চিনতে পেরেছি। বুঝতে পেরেছি যে তাদের বিশ্বাস করা যায় না।
যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নিজের পদক্ষেপগুলোর পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করেন দীর্ঘমেয়াদে তার এই সিদ্ধান্তগুলো ইতিবাচকভাবে মূল্যায়িত হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি আমাদের আবার একই পরিস্থিতির মুখোমুখি হতে হতো, তবে কি তা আবার করতেন? এর উত্তর হলো— অবশ্যই হ্যাঁ।
এই সংঘাত নির্বাচনে প্রভাব ফেলেছে বলে স্বীকার করলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।
ঠিকানা/এসআর