রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লেগেছে। আগুন লাগার পর আতঙ্কে ভবনের অনেক বাসিন্দা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সাংবাদিকদের বলেন, রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও এক ইউনিট।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের কারণে ভবনের অনেক বাসিন্দা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে অনেকে আর্তনাদ করছেন। আশপাশের লোকজন তাদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও জানায়নি ফায়ার সার্ভিস।
ঠিকানা/এনআই