প্লে-অফের মঞ্চে চ্যাম্পিয়নদের এমন বিপর্যয়, তার ওপর মেসির বিতর্কিত আচরণ! ঘরের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে এমএলএস প্লে-অফের শুরুতেই চাপে পড়ে গেছে ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে লিওনেল মেসির একটি ঘটনা। প্রতিপক্ষের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়ার মুখ লক্ষ্য করে জোরে বল ছুড়ে মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় হলুদ কার্ডও দেখতে হয়েছে ফুটবল বিশ্বের এই মহাতারকাকে।
শনিবার (২১ নভেম্বর) নিজেদের মাঠ নিউ স্টেডিয়ামে সেরা তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম লড়াইয়ে শুরু থেকেই কলম্বাস ক্রুর কাছে কার্যত অসহায় হয়ে পরে ইন্টার মায়ামি। ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। এরপর ৩৬ মিনিটে মায়ামির ডিফেন্ডার গঞ্জালো লুজান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।
দশজনের দল নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি মেসির দল। ম্যাচের ৫২ ও ৫৮ মিনিটে আরও দুটি গোল হজম করে মায়ামি। নিজের জোড়া গোলে দলের ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করেন তাপিয়া।
তবে ম্যাচের সবচেয়ে উত্তপ্ত মুহূর্তটি আসে প্রথমার্ধের শেষ দিকে। দ্রুত থ্রো-ইন নিতে গিয়ে প্রতিপক্ষের বাধার মুখে মেজাজ হারান মেসি। বল হাতে নিয়ে থ্রো-ইন করার প্রস্তুতি নিলেও সামনে দাঁড়িয়ে পথ আটকে রাখছিলেন কলম্বাসের ফরোয়ার্ড তাপিয়া। পেছনে সরে যাওয়ার ভান করলেও কার্যত বল ছোড়ার জায়গা ছাড়ছিলেন না তিনি।
একপর্যায়ে আর ধৈর্য ধরে রাখতে পারেননি মেসি। প্রচণ্ড জোরে থ্রো-ইন করলে বল সরাসরি গিয়ে আঘাত করে তাপিয়ার মুখে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান কলম্বাসের এই ফরোয়ার্ড। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিস্থিতি।
ঘটনাটি সামাল দিতে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। খেলার গতিতে বাধা দেওয়ার দায়ে কার্ড দেখেন তাপিয়া। অন্যদিকে বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার কারণে হলুদ কার্ড পান মেসি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেক সমর্থকের দাবি, এমন আচরণের জন্য মেসিকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল।
অবশ্য নিজের অবস্থানে অনড় মেসি। তার দাবি, তিনি কেবল দ্রুত থ্রো-ইন নিতে চেয়েছিলেন। সেখানে তাপিয়া সামনে দাঁড়িয়ে বাধা সৃষ্টি করলে সেটি তার নিজেরই দায়। তবে সমালোচকদের চোখে বিষয়টি নিছক দুর্ঘটনা নয়, বরং প্রতিপক্ষকে লক্ষ্য করেই বল ছুড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ঠিকানা/এসআর