স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে সম্প্রতি আলোচনায় আসেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে তাদের কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। একপর্যায়ে ট্রলিংয়ের শিকার হন এই তারকা দম্পতি। এমনকি বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেন তারা। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন রাশমিকা। জানিয়েছেন, কেন তাঁরা এমন পদক্ষেপ নিয়েছেন।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘প্রেমা-দ্য জার্নালিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষেয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের জবাব দিলেও এখন আর তা করেন না। কারণ, এসবের প্রতিক্রিয়া দেখানোকে সময়ের অপচয় মনে করেন তিনি। মাঝেমধ্যে উত্তর দিতে ইচ্ছা হলেও নীরব থাকাকেই ভালো মনে করেন।
রাশমিকার ভাষায়, একটা সময় পর্যন্ত তিনি এসব মন্তব্যের জবাব দিতেন। পরে বুঝেছেন, এতে কোনো লাভ হয় না। বরং নীরব থাকাই ভালো। এখনো মাঝেমধ্যে উত্তর দিতে ইচ্ছা হলেও নীরব থাকাকেই ভালো মনে করেন।
রাশমিকা জানান, নিজের ব্যক্তিত্ব, সিনেমা কিংবা অভিনয় নিয়ে সমালোচনা হলে তা মেনে নিতে পারেন তিনি। একজন অভিনয়শিল্পী হিসেবে এসবকে পেশার অংশ এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা বলে মনে করেন তিনি। তবে পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করবেন না তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘কেউ যদি আমার পরিবারকে নিয়ে কথা বললে, আমি সেটা পছন্দ করি না। তখন আমি পুরোপুরি যোদ্ধার রূপ ধারণ করব। আমার আসন্ন সিনেমা ‘মাইসা’র চরিত্রের মতো হয়ে উঠব।’’
কেন পরিবারের বিষয়ে এতটা স্পর্শকাতর রাশমিকা? রাশমিকার ভাষ্য, তাঁর পরিবারের সদস্যরা কেউই বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। তাঁরা এই পেশা বেছে নেননি, জনপরিচিত মানুষও নন। ফলে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার বা তাদের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কারও নেই।
যে কারণে বিতর্কে জড়ান রাশমিকা-বিজয়
‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে করণ জোহরের সঙ্গে কথোপকথনে নিজেদের সম্পর্কের নানা ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরেছিলেন রাশমিকা ও বিজয়। অনুষ্ঠানে রাশমিকা জানিয়েছিলেন, এক সময় তিনি বিজয়কে প্রতিদিন বিয়ের প্রস্তাব দিতেন। এমনকি টানা এক বছর তাঁকে বিয়ের কথা বলেছিলেন। এ মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ তাঁদের খোলামেলা কথাবার্তার প্রশংসা করেন, আবার কেউ বিজয়ের আচরণ ও সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে বিজয়ের কিছু মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও আখ্যা দেন অনেকে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ঠিকানা/এসআর