নিউইয়র্ক সিটির ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ির চালকদের ব্যয় কমানো, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং অ্যাপভিত্তিক পরিবহন কোম্পানিগুলোর জবাবদিহি বাড়াতে ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনের (টিএলসি) বোর্ডে তিনজন শ্রমিক অধিকারকর্মীকে মনোনয়ন দিয়েছেন মেয়র জোহরান মামদানি। মনোনীত ব্যক্তিরা হলেন লিগিয়া গুয়ালপা, লোরেলাই সালাস ও ফেলিশিয়া সিং। তাঁদের নিয়োগ কার্যকর হতে সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।
১৯ নভেম্বর মেয়রের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের লক্ষ্য, নতুন সদস্যদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চালকদের কর্মপরিবেশ উন্নত করা, গাড়ি ও বিমার ক্রমবর্ধমান ব্যয় কমানো এবং পরিবহন কোম্পানিগুলোর কাছ থেকে ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা।
মেয়র মামদানি বলেন, ট্যাক্সিচালকেরা দীর্ঘ সময় কাজ করে নিউইয়র্কের পরিবহন-ব্যবস্থা সচল রাখেন। তাদের উপার্জন দিয়ে যেন পরিবার পরিচালনা করা সম্ভব হয়, তা নিশ্চিত করা জরুরি। মনোনীত তিনজনই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন কাজ করেছেন। টিএলসি চেয়ার ও কমিশনার মিডোরি ভালদিভিয়ার সঙ্গে তারা চালকদের স্বার্থে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থনৈতিক ন্যায়বিচার-বিষয়ক ডেপুটি মেয়র জুলি সু বলেন, গাড়ির দাম ও বিমার ব্যয় বৃদ্ধি এবং অ্যাপভিত্তিক কোম্পানিগুলোর পারিশ্রমিকের স্বচ্ছতার অভাব চালকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। মনোনীত সদস্যদের অভিজ্ঞতা এসব সমস্যা মোকাবিলায় সহায়ক হবে।
লিগিয়া গুয়ালপা ওয়ার্কার্স জাস্টিস প্রজেক্ট ও লস ডেলিভারিস্তাস উনিদোসের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ১৬ বছরের বেশি সময় ধরে তিনি অভিবাসী ও অ্যাপভিত্তিক কর্মীদের অধিকার নিয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে ডেলিভারি কর্মীদের জন্য ন্যূনতম পারিশ্রমিক, আয়ের স্বচ্ছতা এবং অন্যায্যভাবে অ্যাপ থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে সুরক্ষা প্রতিষ্ঠায় আন্দোলন হয়েছে।
লোরেলাই সালাস বর্তমানে দ্য সেঞ্চুরি ফাউন্ডেশন ও প্রোটেক্ট বোরোয়ার্সের সিনিয়র ফেলো। তিনি নিউইয়র্ক সিটির ভোক্তা ও শ্রমিক অধিকার সুরক্ষা-বিষয়ক বিভাগের সাবেক কমিশনার এবং যুক্তরাষ্ট্রের কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর সাবেক সুপারভিশন ডিরেক্টর। শ্রমিক ও ভোক্তাদের অধিকার রক্ষায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
ফেলিশিয়া সিং কোয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজের এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক। একজন ট্যাক্সিচালকের মেয়ে হিসেবে বেড়ে ওঠায় চালক পরিবারের আর্থিক সংকট ও পেশাগত চ্যালেঞ্জ সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, বড় পরিবহন কোম্পানিগুলোর সিদ্ধান্ত কীভাবে চালক পরিবারগুলোর জীবিকায় প্রভাব ফেলে, তা তিনি নিজের পরিবার থেকেই দেখেছেন। টিএলসি বোর্ডে চালক ও তাদের পরিবারের অভিজ্ঞতাকে নীতিনির্ধারণে গুরুত্ব দিতে চান তিনি।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই মনোনয়নগুলো দ্রুত অনুমোদনের জন্য সিটি কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর সংগঠন ২৮ হাজারের বেশি ইয়েলো ক্যাব, গ্রিন ক্যাব, উবার, লিফট, ব্ল্যাক কার ও লিভারি চালকের প্রতিনিধিত্ব করে।
দেশাই বলেন, টিএলসির নিয়ন্ত্রণাধীন প্রায় ১ লাখ ৮০ হাজার লাইসেন্সধারী পেশাদার চালক ও তাদের পরিবারের জীবনে কমিশনের সিদ্ধান্তের বড় প্রভাব রয়েছে। পূর্ণাঙ্গ বোর্ড থাকলে চালকদের স্বার্থ রক্ষা এবং বড় পরিবহন কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনা সহজ হবে।
মনোনীত তিনজনের নিয়োগ অনুমোদিত হলে নিউইয়র্কের ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ির চালকদের আয়, ব্যয়, কর্মপরিবেশ এবং পরিবহন কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্কিত নীতিনির্ধারণে তাদের অভিজ্ঞতা যুক্ত হবে বলে আশা করছে নগর প্রশাসন।