জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।
গণভবনের শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহযোগিতা, উসকানিহ ৮টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জুলাই আন্দোলনে ছাত্রজনতাকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের মার্চে তদন্ত শুরু হয়। ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল হয়। পরে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।
এ মামলায় শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন। গত ১৩ মে শেষ হয় এ মামলার বিচার কার্যক্রম।
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। এদিকে, তার আইনজীবী অভিযোগ থেকে খালাস চেয়েছেন।
ঠিকানা/এসআর