​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৪:০৭ , অনলাইন ভার্সন
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ৩০ জুন (মঙ্গলবার) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এ মামলায় ফজলে করিম চৌধুরীসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন পাঁচজন। বাকিরা সবাই পলাতক। আগামী ৬ আগস্ট শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

গতকাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে আসামিপক্ষ। টানা তিন কার্যদিবসে অব্যাহতি চেয়ে শুনানি করেন তারা।

এর আগে, ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। আর ২২ জুন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]