ম্যাচের আগে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ পরিবর্তন

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:৪৮ , অনলাইন ভার্সন
নকআউট পর্বের মহড়া শুরু, এবার পা হড়কালেই বিদায়। বিশ্বকাপের মঞ্চ এখন এমন এক সমীকরণে দাঁড়িয়ে, যেখানে একটা ছোট্ট ভুলও ডেকে আনতে পারে চরম বিপর্যয়। ঠিক এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা, যেখানে প্রতিপক্ষের নাম কেপ ভার্দে।

এই বাঁচা-মরার লড়াইয়ের আবহেই আকাশি-সাদা শিবিরের ভ্রমণসূচিতে এসেছে কিছুটা বদল। বুধবার (১ জুলাই) কানসাস সিটিতেই নিজেদের শেষ অনুশীলন সেরে নেওয়ার কথা আলবিসেলেস্তেদের। বাংলাদেশ সময় গভীর রাতে শুরু হতে যাওয়া এই সেশনেই মায়ামির বিমান ধরার আগের শেষ প্রস্তুতিটুকু ঝালিয়ে নেবেন মেসিরা।

অনুশীলনের ক্লান্তি মুছে কিছুটা বিশ্রামের পর কানসাসকে বিদায় জানিয়ে মায়ামির উদ্দেশে উড়াল দেবে আর্জেন্টিনা দল। সেখানে পৌঁছানোর পর থেকেই শুরু হয়ে যাবে কেপ ভার্দে বধের চূড়ান্ত ছক কষা। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে দুই দল।

আগের সূচি অনুযায়ী ম্যাচের ঠিক আগের দিন মায়ামি পৌঁছানোর কথা ছিল স্কালোনির শিষ্যদের। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে আগেভাগেই সেখানে যাচ্ছে দল। ফলে ম্যাচের আগের শেষ ট্যাকটিক্যাল সেশনটি মায়ামির মাঠেই সারবেন তারা, যেখানে রণকৌশলে শেষ ছোঁয়া দেবেন মাস্টারমাইন্ড স্কালোনি।

হার্ড রক স্টেডিয়াম অবশ্য আর্জেন্টিনার জন্য কোনো অচেনা দুর্গ নয়। ২০১৪ কোপা আমেরিকার শিরোপা জয়ের মধুর স্মৃতি জড়িয়ে আছে এই মাঠেই।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]