​অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম

সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৯:১১ , অনলাইন ভার্সন
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে হাইকোর্ট এলাকা থেকে সুখরঞ্জন বালী অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। ৩ জুলাই (শুক্রবার) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর সুখরঞ্জন বালীকে তিনি প্রথমে চড় মারেন। এরপর শার্টের কলার ধরে তাকে ডিবির একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এ ঘটনায় ফজলুর রহমান ও তার টিম সরাসরি জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]