​বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে : রিজভী

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৯:৪৩ , অনলাইন ভার্সন
বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ৩ জুলাই (শুক্রবার) বিকেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীর আয়োজনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী জানান, সবাইকে নিয়ে এই দেশ গড়ে উঠেছে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না।

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সাথে যারা জড়িত ছিল, তাদের বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]