আগামী এক বছরের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ৩ জুলাই (শুক্রবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল বাকসন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, 'চলতি জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচ ধরনের নির্বাচনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।'
এর আগে দীর্ঘদিনের অবহেলা ও পলি জমে মৃতপ্রায় হয়ে পড়া বড়াইল বাকসন খালের পুনঃখনন কাজের সমাপ্তি উপলক্ষে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, 'দীর্ঘ দুই দশক ধরে বগুড়া নানা ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনা দূর করে জেলার উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূলধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।'
তিনি আরও বলেন, 'খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'
ঠিকানা/এএস