​আওয়ামী লীগ ইস্যুতে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় এনসিপি

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯:০৫ , অনলাইন ভার্সন
আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দোষীদের বিচার ও রায় বাস্তবায়ন হলে আর কেউ জুলাইকে বিতর্কিত করতে পারবে না বলে দলটির আশাবাদ। ৪ জুলাই (শনিবার) বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপিকে সরকার হিসেবে দায়িত্ব নিতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ করে দ্রুত রায় কার্যকর করার।

দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার লক্ষ্যে এ জুলাই পদযাত্রা আয়োজন করা হবে।

স্থানীয় নির্বাচনে যে একশ' উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী দেয়া হবে, সেই জায়গাগুলোতে পদযাত্রা করা হবে।

১৫ জুলাই কুড়িগ্রামের কৃষক সমাবেশ থেকে জাতীয় কৃষকশক্তির আত্মপ্রকাশ ঘটবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]