​যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য চুক্তি

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে : ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯:০৭ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ৪ জুলাই (শনিবার) দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ২০৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যামেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম)-এর আয়োজনে একথা বলেন রাষ্ট্রদূত।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, চুক্তির লক্ষ্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা, যেখানে উভয় দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি প্রকৃত অংশীদারিত্ব, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ সরকার। নতুন সরকার বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে বলে জানান তিনি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]