যুক্তরাষ্ট্রের বাংলাদেশি-অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পরিচিত মুখ কাজী আজিজুল হক খোকন। কিন্তু গত তিন দিন ধরে তার কোনো সন্ধান মিলছে না। দীর্ঘদিন ধরে জ্যাকসন হাইটসে কাজের সুবাদে নিয়মিত দেখা গেলেও হঠাৎ তার নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজন ও বাংলাদেশি কমিউনিটির মানুষজন। কাজী আজিজুল হক খোকন কুইন্সের কিউ গার্ডেনসের বাসায় একাই থাকতেন। প্রায় ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি বাংলাদেশ স্ট্রিটে (৭৩ স্ট্রিট) অবকাশ স্টোরে কাজ করতেন। পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন কাজী আজিজুল হক খোকন। তার খোঁজ নিতে গিয়ে কিউ গার্ডেনসের বাসায়ও পৌঁছায় পুলিশ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোথাও তার সন্ধান মেলেনি। কাজী খোকনের বন্ধু ও পরিচিত মহল বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন। কিন্তু কোথাও তার সন্ধান মিলছে না। কাজী আজিজুল হক খোকনের নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান খোকনের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি নানাভাবে তার খোঁজ করছেন। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন সিদ্দিকুর রহমান।
কাজী খোকনের কর্মস্থল অবকাশের কর্ণধার হোসেন সোহেল রানা জানান, খোকন দীর্ঘদিন থেকেই অসুস্থ। কয়েক বছর আগেও তিনি অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ চার দিন আগে কাজ শেষে বাসায় যাবার সময়ও তাকে কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। পরদিন বিকালে বাসা থেকে বেরিয়েছিলেন কাজে আসার উদ্দেশে। এমনকী গত রোববার বিকাল পর্যন্ত তার মোবাইল ফোনটি চালু ছিল। কলও ঢুকছিল। কিন্তু পিকআপ কল করেননি। বিকালের পর থেকে ফোনটি বন্ধ রয়েছে।