মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন চিন্তাভাবনা কেন? • কনি আইল্যান্ডে ‘কস্ট অব লিভিং ক্ল্যাসিক’ ফুটবল টুর্নামেন্ট • নিউইয়র্ক সিটির ৩ হাজার গাড়িতে থাকবে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি • স্ন্যাপ ও মেডিকেইড সুবিধা ধরে রাখতে নিউইয়র্ক সিটির নতুন ওয়েবসাইট • ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না : রাশিয়া • জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি • যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের • তীব্র সমালোচনার মুখে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর • টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট

বিজ্ঞাপন
বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি সামনে আসার প্রেক্ষাপটে বুধবার ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে সরকারি ওয়েবসাইট বন্ধ করে রাখা হয়েছে।

কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সফটওয়্যারে লুকিয়ে থাকা এসব ত্রুটি শনাক্ত হওয়ার পর নিজেদের ব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়ে ওঠেন ওয়েবসাইট পরিচালনাকারীরা।

এসব নিরাপত্তা ত্রুটি সংশোধনে বুধবার জরুরি হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা ডেভেলপাররা।

তারা বলেছেন, এআই ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত করার আগে সেগুলো বছরের পর বছর অজানাই ছিল। সব ব্যবহারকারীকে অবিলম্বে সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন তারা।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে, কিছু হ্যাকার এরই মধ্যে এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলা চালাচ্ছে।

মূলত এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউরোপের বিভিন্ন সরকারি সংস্থা তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয় বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

সাইবার নিরাপত্তা গবেষণা ও সাইবার হামলার ঘটনা মোকাবিলায় কাজ করা প্রতিষ্ঠান ‘টিএলপি:ব্ল্যাকের’ সহপ্রতিষ্ঠাতা কস্টিন রাইউ বলেন, এআই এখন নিরাপত্তা ত্রুটি কাজে লাগানোর প্রতিযোগিতাকে ত্বরান্বিত করছে।

তিনি বলেন, এর পরের ধাপে ইন্টারনেটে থাকা প্রতিটি ঝুঁকিপূর্ণ ওয়েব সার্ভার ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুর দিকে যাত্রা শুরু করা পিএইচপি প্রোগ্রামিংয়ের পূর্ণরূপ ছিল ‘পার্সোনাল হোম পেজ’।

ইন্টারনেটের বড় একটি অংশের ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ও ম্যাজেন্টার মতো ওয়েবসাইট তৈরির ব্যবস্থাতেও এটি যুক্ত রয়েছে। ফলে এ ভাষায় কোনো গুরুতর নিরাপত্তা ত্রুটি দেখা দিলে তার প্রভাব ব্যাপক হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ঠিকানা/এসআর
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz