ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও বেশি চাপে আছেন আনচেলত্তি
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:২৯
•
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের প্রত্যাশায় অপেক্ষাটা কেবলই বেড়েছে ব্রাজিলের। ২০০২ সালের পর থেকে সেলেসাওরা প্রতি আসরেই একই লক্ষ্য নিয়ে নেমেছে। তবে কাঙ্ক্ষিত ফল ধরা দেয়নি। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি সেই আশায় নতুন জোগান দিয়েছেন। সবমিলিয়ে তার ওপর এখন ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও চাপ বেশি বলে মনে করেন গোলরক্ষক অ্যালিসন বেকার।
চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা ব্রাজিলের প্রধান এই গোলরক্ষক বলেন, ‘সম্ভবত তার অবস্থানে থাকা মানে দেশের প্রেসিডেন্ট হওয়ার চেয়েও বেশি চাপ সামলানো।’ ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টানা ২০টি ম্যাচে অপরাজিত ব্রাজিল। আজ (শনিবার) দিবাগত রাতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ম্যাচে নামার আগে তারা ১৭টি ম্যাচ জিতেছে।