মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ : ট্রাম্প

​ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ : ট্রাম্প

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ জুলাই (বুধবার) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট, অসুস্থ মানসিকতার মানুষ। তাদের নেতৃত্বও অসুস্থ মানসিকতার। তারা নিষ্ঠুর ও সহিংস।

ট্রাম্প আরও বলেন, তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি শেষ।

যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি আমাদের আলোচকদের সঙ্গে কথা বলব। তারা আলোচনা করতে চায়, তারা ভালো মানুষ। তবে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। আমার কাছে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।

ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে কি না জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, আমি এতে পরোয়া করি না, তারা কথা বলতে পারে। তবে আমার মনে হয়, তারা শুধু সময় নষ্ট করছে। তারা একদল মিথ্যাবাদী।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz