সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ • আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেইন মেরি • সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা • অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড • সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে : হাসনাত আবদুল্লাহ • রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী • হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন • জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ • পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি • ‘বার্সেলোনা তোমার চেয়েও বড়’, মেসিকে সাবেক বার্সা সভাপতির বার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন

হরমুজে ট্যাংকারে আগুন। ফাইল ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
অনুমোদিত পথ এড়িয়ে চলার সময় সামুদ্রিক মাইনে ধাক্কা লেগে হরমুজ প্রণালিতে আরও একটি তেল ট্যাংকারে ভয়াবহ আগুন ধরে গেছে। ১২ অক্টোব (সোমবারর) তাসনিম নিউজের এক প্রতিবেদনে ইসলামি রেভল্যুশারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামুদ্রিক শাখার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি নেভির জনসংযোগ অফিস জানিয়েছে, সাড়ে সাত লাখ ব্যারেল ক্রুড অয়েল বহনকারী একটি শাটল প্রকৃতির তেল ট্যাংকার রোববার বিকেলে সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করে একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই সময়ে জাহাজটি একটি সমুদ্র মাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে এবং ট্যাংকারটিতে মারাত্মক আগুন ধরে যায়।

এর আগে শনিবার অপর একটি বৃহৎ আকৃতির তেল ট্যাংকারও একই কায়দায় অননুমোদিত পথে প্রণালি পার হওয়ার সময় মাইনে ধাক্কা খেয়ে ভস্মীভূত হয়েছিল। সেই জাহাজটিও দুর্ঘটনার আগে তাদের নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বা অবস্থান শনাক্তকরণ যন্ত্র বন্ধ রেখেছিল এবং উপকূলের বাসিন্দারা তার বিশাল অগ্নিশিখা দেখতে পেয়েছিলেন।

আইআরজিসি নেভি নতুন করে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা বিধিমালা অমান্য করে যেসকল জলযান তাদের নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখবে, সেগুলোকে শত্রুভাবাপন্ন হিসেবে চিহ্নিত করা হবে এবং কঠোরভাবে দমন করা হবে। প্রণালির নিয়মকানুন না মানলে তেল ট্যাংকারগুলোকে এই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে বলে তারা হুঁশিয়ার করেছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ঠিকানা/এএস 

 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz