মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস • রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড • ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর • দেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার : মীর শাহে আলম • বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী : অর্থমন্ত্রী • বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, কোন পথে বাংলাদেশ? • ইনফান্তিনোর বিরুদ্ধে গোপনে ১৭ লাখ ডলার পারিশ্রমিক নেওয়ার অভিযোগ • অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার • বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ১২ অক্টোবর (সোমবার) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। তিনি বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেফতারের দাবিও জানান।

অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz