বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ঢাকের শব্দ আর বাতাসের দোলায় কাশফুলের শুভ্রতা • শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির • দেশে হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭ • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই : ইসি সানাউল্লাহ • বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে : আইএমএফ • গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ • যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী • বরেণ্যদের হেনস্থার হিড়িক • জনগণের প্রত্যাশা পূরণই  আমাদের প্রধান দায়িত্ব • বিএনপির সামনে বড় দুই চ্যালেঞ্জ নূরুল ইসলাম

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার

বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সিডনির লাকেম্বায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আধুনিক জীবনযাপন, বিজ্ঞানভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারায় পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকার উপায় নিয়ে আয়োজিত এ সেমিনারে মূল আলোচক ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. মজিবুল হক।

অস্ট্রেলিয়া ন্যাশনাল স্পোর্টস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

সেমিনারে প্রফেসর ড. মজিবুল হক আধুনিক কর্মব্যস্ত জীবনের স্বাস্থ্যঝুঁকি, সুষম খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনে ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কর্মব্যস্ততার কারণে অনেকেই নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দেন না। অথচ সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে অনেক দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমানো সম্ভব।

তিনি বিজ্ঞানভিত্তিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর আলোচনায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসচেতনতা, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা পান।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যচর্চা সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

সেমিনারের আয়োজক ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz