রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
স্থায়ী কমিটির বৈঠক

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

ফাইল ছবি

বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা ঘিরে ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সন্ধ্যায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র জানায়, দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এতে বলা হয়, দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সেটি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সবাই মিলে যাতে এই উৎসব নির্বিঘ্ন করা যায়, সে ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে। বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল একক প্রার্থী দেবে। অনেক জায়গায় একাধিক প্রার্থী নির্বাচন করতে চাইবেন। সেই সব জায়গায় আলোচনার মধ্য দিয়ে একক প্রার্থী দিতে হবে। তা না হলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যার সমাধান করবেন। দলে দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, মূলত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা পূজামণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছসেবীর ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, নানাভাবে দেশ ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কেউ কেউ নীলনকশা করছেন। সব ধরনের অপপ্রচার এবং ষড়যন্ত্র সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে। দলের নেতাকর্মীরা এ বিষয়ে সতর্ক থাকবেন। বৈঠকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz