ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১০:১৫
•
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মাহফুজুল হায়দার রোটন দীর্ঘদিন থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ায় ভারতের কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৪ অক্টোবর) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন। রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।