শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রের নির্বাচন  ২০২৬ নিয়ে বাগের  টাউন হল মিটিং • সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি : মাহ্‌দী আমিন • ব্যাংক আমানত ফেলে রাখলে বাড়তে পারে জটিলতা • সুরে, নৃত্যে, কথায় : অনুভবের সন্ধ্যা  বিপার মঞ্চে প্রজন্ম থেকে প্রজন্মে  সংস্কৃতির যাত্রা • মেসির বিদায়ি জার্সি রিভার প্লেটের জাদুঘরে • ৬২ প্রিসিঙ্কটের কমান্ডিং  অফিসার ডেপুটি  ইন্সপেক্টর সাইফুল • সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা • পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি • মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক • নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি

ছবি: এবিসি নিউজ

বিজ্ঞাপন
মধ্য আমেরিকার দেশ পানামার উপকূলের কাছে শুক্রবার রাতে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরবর্তী কম্পন এবং সুনামির আশঙ্কায় মধ্য ও দক্ষিণ আমেরিকার ৯টি দেশের জন্য সতর্কতা জারি করেছে পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, ভারতীয় সময় ৯ অক্টোবর রাত ১১টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, প্রকাশিত তথ্য অনুযায়ী, পানামার রাজধানী পানামা সিটি থেকে ২০৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।

এদিকে পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, স্থানীয় সময় ৯ অক্টোবর রাত ১২টা ৫৬ মিনিটে পানামার লা পিতালোজা এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর কেন্দ্র ছিল পিতালোজা আরিবা এলাকার প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
দূতাবাস সতর্ক করে বলেছে, ভূমিকম্পের পর এমন আরো কম্পন হতে পারে, যা ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা কোস্টারিকা, এল সালভাদর, পেরু, মেক্সিকো, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কলম্বিয়া ও ইকুয়েডরের জন্য সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে।

দূতাবাস জানায়, ‘উপকূলীয় এলাকায় শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষতিগ্রস্ত ভবন ও স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে স্থানীয় জরুরি সম্প্রচার এবং সরকারি নির্দেশনার দিকে নজর রাখতেও বলা হয়েছে।

দূতাবাস আরো বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলতে হবে। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরেও প্রবেশ করা যাবে না। উপকূলের কাছাকাছি থাকা লোকজনকে উঁচু জায়গায় সরে যেতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। এ ধরনের পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz