শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রের নির্বাচন  ২০২৬ নিয়ে বাগের  টাউন হল মিটিং • সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি : মাহ্‌দী আমিন • ব্যাংক আমানত ফেলে রাখলে বাড়তে পারে জটিলতা • সুরে, নৃত্যে, কথায় : অনুভবের সন্ধ্যা  বিপার মঞ্চে প্রজন্ম থেকে প্রজন্মে  সংস্কৃতির যাত্রা • মেসির বিদায়ি জার্সি রিভার প্লেটের জাদুঘরে • ৬২ প্রিসিঙ্কটের কমান্ডিং  অফিসার ডেপুটি  ইন্সপেক্টর সাইফুল • সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা • পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি • মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক • নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক

মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের বাংলা গান ও সংস্কৃতির আনন্দে ভাসাতে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল মেগা মিউজিক্যাল শো ‘লাইভ ইন কনসার্ট: অ্যান আনফরগেটেবল মিউজিক্যাল নাইট’। গত ৩ অক্টোবর শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টার মিলনায়তনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। 
প্রবাসী নারী সংগঠন দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কনসার্টে বাংলা গান ও সংস্কৃতির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসারই প্রতিফলন ঘটেছে। 
সন্ধ্যা ৬টায় মিলনায়তনের দরজা উন্মুক্ত করার পর থেকেই নিউইয়র্ক ও আশপাশের বিভিন্ন স্টেট থেকে আসতে শুরু করেন শত শত প্রবাসী বাঙালি। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উঠে উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শক-শ্রোতাদের উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজনের মূল উদ্যোক্তা ‘দ্য বিউটিফুল লেডিস’-এর সিলভি আকন্দ ও নাদিয়া চৌধুরী। তাঁদের আন্তরিক স্বাগত বক্তব্যে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শারমিনা সিরাজ সোনিয়া। 
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিকের উপস্থিতি। তিনজনের স্বতন্ত্র গায়কি, কণ্ঠের বৈচিত্র্য ও নিজস্ব পরিবেশনা পুরো আয়োজনে যোগ করে আলাদা মাত্রা। একের পর এক গান পরিবেশনের সঙ্গে মিলনায়তনে বাড়তে থাকে উচ্ছ্বাস। 
ইমরান মাহমুদুলের পরিবেশনা আগত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করে। মঞ্চে ছিল তার ব্যান্ড আই কিংস্‌, যা পুরো পরিবেশনায় যোগ করে আলাদা মাত্রা। জনপ্রিয় গানগুলো পরিবেশনের সময় অনেক দর্শককে শিল্পীর সঙ্গে গলা মেলাতে দেখা যায়। প্রাণবন্ত মঞ্চ উপস্থিতি, সাবলীল পরিবেশনা ও আই কিংস্ -এর সংগীতায়োজনে ইমরান সহজেই দর্শকদের সঙ্গে তৈরি করে নেন সরাসরি যোগাযোগ। 
দিলশাদ নাহার কনার পরিবেশনায় ফুটে ওঠে ভিন্ন এক আবেগ ও সুরের আবেশ। শক্তিশালী কণ্ঠ ও অনন্য গায়কি দিয়ে তিনি শ্রোতাদের মুগ্ধ করেন। তার গান পরিবেশনের সময় দর্শকদের মনোযোগ ছিল মঞ্চের দিকে নিবদ্ধ। 
অন্যদিকে ঝিলিক তার স্বতন্ত্র কণ্ঠ ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়ে রাখেন। তাঁর গানের সঙ্গে দর্শকেরাও কণ্ঠ মেলান এবং করতালিতে শিল্পীকে উৎসাহ দেন। 
অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে ‘ফিউশন ড্যান্স ট্রুপ ইউএসএ’ -এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। 
অনুষ্ঠানটির আয়োজনে গুরুত্বপূর্ণ সহযোগী দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনিরের পরিকল্পনা ও সমন্বয়ে দেশের জনপ্রিয় শিল্পীদের নিউইয়র্কের প্রবাসী দর্শকদের সামনে একই মঞ্চে উপস্থাপন করা হয়। 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz