শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• আবুধাবি টেস্ট : দারুণ শুরুর পর বাংলাদেশের হতাশা • দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ : রোসাটম • এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন • ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

হলিউডের সম্মাননা আসরে গাইবেন পপ তারকা টেইলর সুইফট

হলিউডের সম্মাননা আসরে গাইবেন পপ তারকা টেইলর সুইফট

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
হলিউডের তারকাবহুল এক সম্মাননা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। আগামী ১৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক ‘অ্যাকাডেমি মিউজিয়াম গ্যালা’য় মঞ্চ মাতাবেন এই মার্কিন গায়িকা। তার পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে জমকালো এই আয়োজন।

চলচ্চিত্র ও সংগীতজগতের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের গ্যালায় সম্মাননা জানানো হবে তিন বিশিষ্ট শিল্পীকে। তারা হলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সুরকার জন কার্পেন্টার, অস্কারমনোনীত অভিনেতা কোলম্যান ডমিঙ্গো এবং অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন।

গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেয় অ্যাকাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষ। এতে টেইলর সুইফটের অংশগ্রহণকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পীকে এবারের গ্যালায় স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

সিনেমার ঐতিহ্য উদযাপন ও সংরক্ষণের পাশাপাশি চলচ্চিত্রজগতের তিন গুণী ব্যক্তিত্বের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে এবারের অনুষ্ঠানে। সেই আয়োজনের শেষ পর্বে সুইফটের সংগীত পরিবেশনা সন্ধ্যাটিকে আরও স্মরণীয় করে তুলবে বলে আশা করছে আয়োজকরা।

সংগীত ও চলচ্চিত্রের এই সম্মিলিত আয়োজন ঘিরে ইতিমধ্যেই বিনোদনজগতে আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বসংগীতে নিজের অবস্থান সুদৃঢ় করা টেইলর সুইফটের উপস্থিতি তারকাখচিত গ্যালার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz