বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। ১২ জুলাই (রবিবার) বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশ মুখে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংসদ সদস্যরা। জানাজায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। তারা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

স্পিকার তার বক্তব্যে বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমন একজন মানুষ ছিলেন, যাকে নিয়ে কারও অভিযোগ ছিল না। জানাজা শেষে সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে দাফন করা হবে।

এর আগে, রবিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz