বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পদ ও দায়িত্ব পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা দলটির জাতীয় কাউন্সিল।

দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন বহাল থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসছেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেতে পারেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির সাংগঠনিক কাঠামো থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং মুখ্য সংগঠকের পদগুলো বিলুপ্ত করা হবে।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে নতুন কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব বণ্টন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখনও জানা যায়নি।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz