বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এনআইডি করবেন যেভাবে • ইয়েমেনের ৮০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে : জাতিসংঘ • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই • বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক : ডেপুটি স্পিকার • ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার : ফারুক • টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ • ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের • ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী • ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা • পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইয়েমেনের ৮০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে : জাতিসংঘ

ইয়েমেনের ৮০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে : জাতিসংঘ

ইয়েমেনের সানায় স্থানীয় একটি দাতব্য সংস্থার দেওয়া খাদ্য সহায়তা গ্রহণের জন্য ইয়েমেনি নাগরিকরা প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করছেন। ফাইল ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘাতের কারণে দেশের প্রায় শতকরা ৮০ ভাগ বা প্রতি ১০ জনের মধ্যে ৮ জন মানুষ তাদের দৈনন্দিন মৌলিক খাদ্য চাহিদা মেটাতে চরম হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খবর আল জাজিরার।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএফপি বলেছে, ইয়েমেনের তাইজ প্রদেশে তুমুল যুদ্ধের কারণে প্রায় আট লাখ মানুষের কাছে জীবন রক্ষাকারী জরুরি খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘের সংস্থাটির মতে, যুদ্ধবিধ্বস্ত দেশটির মধ্যে এই তাইজ শহরেই খাদ্য নিরাপত্তার সংকট সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

এদিকে, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, সংঘাত বৃদ্ধির ফলে আহত মানুষের স্রোতে ইয়েমেনের হাসপাতালগুলো উপচে পড়ছে এবং দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

আইসিআরসির স্বাস্থ্য সমন্বয়কারী ফেরাস আবুসামরা ১৪ অক্টোবর (বুধবার) সকালে এক বিবৃতিতে জানান, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অস্ত্রোপচারের সরঞ্জাম, গ্যাংগ্রিন ও অ্যানাস্থেশিয়ার ওষুধ, অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে। এর মধ্যেও চিকিৎসাকর্মীরা আহত রোগীদের পাশাপাশি মা, শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে নিরলস লড়াই করে যাচ্ছেন।

সংস্থাটি আরও জানায়, গৃহহীন মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বাস্তুচ্যুত পরিবারগুলো ওষুধ, প্রয়োজনীয় টিকাদান এবং মাতৃত্বকালীন জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আইসিআরসি উল্লেখ করেছে, এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাত, অর্থনৈতিক দুর্দশা ও মহামারির কারণে ইয়েমেনের স্বাস্থ্য খাত একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছিল। নতুন করে এই সংকট তৈরি হওয়ায় বিদ্যমান অবকাঠামো দিয়ে তা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

সংস্থাটি জানায়, সংঘাত বৃদ্ধির পর থেকে তারা এ পর্যন্ত ৫০০ টনেরও বেশি চিকিৎসার সরঞ্জাম দেশে পাঠিয়েছে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz