যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৩১ মিনিটের দিকে ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
সক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি এবং কোনো ভবনের ক্ষতি হওয়ার খবরও পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সূত্র : আনাদোলু এজেন্সি